০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কলাপাড়ায় মহাসড়কে মোটরসাইকেলের সঙ্গে টমটেমর ধাক্কা

কলাপাড়ায় মহাসড়কে মোটরসাইকেলের সঙ্গে টমটমের ধাক্কায় আবদুস সালাম(৫৫) নামের এক বন কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে কলাপাড়া-আমতলী মহাসড়কের ফোরলেন সংলগ্ন ঘরামী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত: আ: সালাম আমতলী উপজেলা বন বিভাগের বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের চৌরাস্তাা এলাকার বাসিন্দা। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর বন কর্মকর্তা আবদুস সালাম তার অফিসের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে আমতলী থেকে কলাপাড়ার বাসার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় ফোরলেন এলাকায় পৌছলে সড়কের উপরে দাড়িয়ে থাকা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের প্রচন্ড ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে যান। এঘটনায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপতালে নিয়ে আসে। পরে সেখানে প্রাথমিক চিকৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে এগারোটার দিকে বরিশাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম জানান, দূর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

কলাপাড়ায় মহাসড়কে মোটরসাইকেলের সঙ্গে টমটেমর ধাক্কা

প্রকাশিত : ০২:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২