০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেফতার-১

র‌্যাব-১২ কুষ্টিয়া অভিযান চালিয়ে কুমারখালী থেকে ২৯২ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২৯ লাখ ২০ হাজার টাকা বলে র‌্যাব জানা গেছে।
র‌্যাব-১২ কুষ্টিয়া জানায়, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল শনিবার ১৩ আগষ্ট দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বঙ্গবন্ধু চত্বরের পাশে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত অভিযানে ২৯২ গ্রাম হেরোইন, যাহার আনুমানিক মূল্য ২৯ লাখ ২০ হাজার সহ ১ জন মাদক ব্যবসায়কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার মতিহার থানার ধরমপুর গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ হাসান (২০)। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেফতার-১

প্রকাশিত : ০৫:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২