মাদারীপুর জেলার পাঁচটি থানার মধ্যে সেরা অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে সেরা ওসি নির্বাচিত করা হয়। আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার তদন্ত ওসি মোঃ নাসির উদ্দিন। মাসিক অপরাধ সভায় শনিবার দুপুরে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) তার হাতে এ সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন। এদিকে তিনি সেরা ওসি নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, জেলার পাঁচটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় কালকিনি থানা ৩ বছর পরে ওসি মোঃ শামীম হোসেন জেলার সেরা হয়েছেন। মাদারীপুর জেলা পুলিশ তার অবদান,প্রচেষ্টা ও নিষ্ঠার স্বীকৃতি দেয়,তিনি আর ও ভাল পারফরম্যান্স এবং সাফল্যের জন্য তার উৎসর্গ অব্যাহত রাখতে চান।
বিজনেস বাংলাদেশ/হাবিব




















