১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

ঝালকাঠির নলছিটিতে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ঝালকাঠির নলছিটিতে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত। আজ রবিবার দুপুরে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নলছিটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও দুই থেকে আড়াই ফুট পর্যন্ত পানি উঠেছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, নলছিটির উপর দিয়ে বয়ে গেছে সুগন্ধা, বিষ খালী ও খয়রা বাদ নদী।নলছিটি পৌরসভার কান্ড পাশা, অনুরাগ,গৌরীপাশা, সারদল, খোজাখালী, সূর্য্যপাশা,মল্লিকপুর,নলছিটি বন্দর,নলছিটি ফেরীঘাট,মালিপুর ও নাংগুলীর মাটি ভাংগা এলাকা সুগন্ধা নদীর তীরবর্তী চরাঞ্চলে বাঁধ না থাকায় লোকালয়ে পানি প্রবেশ করেছে। এ ছাড়াও উপজেলার দপদপিয়া,সিদ্ধকাঠি,রানাপাশা,কুশাংগল,মোল্লারহাট,সুবিদপুর,নাচন মহল, কুলকাঠি,ভৈবরপাশা ও মগড় ইউনিয়ন এসব এলাকার মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব ও টানা তিনদিনের বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি হওয়ায় মাছের ঘের, ফসলি জমিসহ ফসল ডুবে গেছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রেজানা গেছে, জোয়ারের পানি বৃদ্ধির ফলে মাছের ঘেরে পানি প্রবেশ করছে। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। এ বিষয়ে নলছিটি পৌরসভার মেয়র আঃওয়াহেদ খাঁন বলেন, পৌরসভার নিম্নাঞ্চলের অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।তবে এখনো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। জোয়ারের পানি বৃদ্ধি ও ভারি বৃষ্টিপাতের কারণে পানির চাপ বেড়েছে।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

ঝালকাঠির নলছিটিতে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত : ০৪:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২