১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মিসরে গির্জায় অগ্নিকাণ্ডে নিহত ৪১

মিসরের রাজধানী কায়রোতে একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৫ জন।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মিশরের রাজধানী ইমবাবা ​​জেলায় আবু সিফাইন গির্জায় রোববার ( ১৪ আগস্ট) অজ্ঞাত কারণে আগুনের সূত্রপাত হয়। এই জেলাটিতে শ্রমজীবী মানুষরাই বাস করেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, রোববারের প্রার্থনা শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অনেকে পদদলিত হয়।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

সূত্র: এএফপি, দ্য সান

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

পাবনায় ৪টি বিপন্ন পাতিসরালি হাঁস উদ্ধার, পাবিপ্রবি ক্যাম্পাসে অবমুক্ত

মিসরে গির্জায় অগ্নিকাণ্ডে নিহত ৪১

প্রকাশিত : ০৬:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২