ফরিদপুর নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট (সোমবার) সকালে অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অতুল সরকার,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক শামসুল হক ভোলা মাস্টার, পুলিশ সুপার মো: আলিমুজ্জামান, আওয়ামী লীগের সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক শাহ মো: ইসতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোষ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী,সহ সরকারী,বেসরকারী,রাজনীতি, অঙ্গসংগঠনের কর্মকর্তা ও নেত্রী বৃন্দ।
বিজনেস বাংলাদেশ/হাবিব




















