০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

নবীনগরে কিল ঘুষিতে এক ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কিল-ঘুষিতে খায়ের মিয়া (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বাজারে এ ঘটনা ঘটে। নিহত খায়ের মিয়া ওই এলাকার আবুল কালামের ছেলে।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খায়ের মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই মন্নাফ মিয়ার ছেলে রফিক মিয়ার দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা-জমি নিয়ে বিবাদ চলছিল। সোমবার সকালে কুড়িঘর বাজারে একটি দোকানে দুজন চা পান করছিলেন। একপর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে রফিক মিয়া খায়েরকে কিল-ঘুষি দিলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খায়েরকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

খালাস পেলেন নাসির-তামিমা

নবীনগরে কিল ঘুষিতে এক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ০৫:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২