০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

চমক নিয়ে ফিরলেন সালমান

বলিউডে সালমান খান মানেই নতুন সব চমক। যারই প্রেক্ষিতে আবারো চমক নিয়ে হাজির হলেন বলিউডের ‘ভাইজান’।
শুক্রবার (১৯ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সালমান। যেখানে মনোরম পরিবেশে বড় বড় চুল, দাড়ি ও আকর্ষণীয় শারীরিক গড়নে দেখা যাচ্ছে তাকে।

জানা গেছে, বর্তমানে ‘ভাইজান’ সিনেমার শুটিংয়ের জন্য ভারতের লাদাখে অবস্থান করছেন সালমান। সেখান থেকেই ছবিটি পোস্ট করেছেন তিনি। যা রীতিমতো ভাইরাল।

ছবিটিতে একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ লুক, ভাইজান’। অপর একজন লিখেছেন, ‘ভাইজানের নতুন লুক চমৎকার।’

‘ভাইজান’ সিনেমাটিতে সালমানের বিপরীতে আছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করছেন ‘বিগ বস’ খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাস্সি গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ।

ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমা চলতি বছরে ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে। এছাড়াও সালমানের হাতে রয়েছে ‘টাইগার থ্রি’ ছবিটি।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

চমক নিয়ে ফিরলেন সালমান

প্রকাশিত : ০৮:৩৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২