চলতি মাসের গোড়ার দিকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী অর্পিতা মুখার্জির কাণ্ডে পুরো রাজ্যে তোলপাড় শুরু হয়। ইদানীং বিষয়টি বেশ আড়ালে চলে গিয়েছিল। কিন্তু ফের আলোচনায় অর্পিতা। তবে তার সঙ্গে যুক্ত হয়েছে চিত্রনায়ক সোহম চক্রবর্তীর নাম।
মূল বিষয় হলো—তৃণমূলের বিধায়ক ও টলিউড নায়ক সোহম চক্রবর্তীর সঙ্গে অর্পিতার একটি নাচের ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে; যা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সোহম-অর্পিতার নাচের ভিডিও নেটদুনিয়ায় ঘুরে বেড়ালেও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সোহম। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই নায়ক।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন—‘অনেক দিন আগে একসঙ্গে অভিনয় করেছিলাম। আমার ক্যারিয়ারের একদম প্রথম দিকে সিনেমাটিতে কাজ করি। একসঙ্গে অভিনয় করলেও ব্যক্তিগত জীবনে কে কি করছে তা জানা হয়নি।’
২০১০ সালে মুক্তি পায় ‘জীনা দ্য এন্ডলেস লাভ’ সিনেমা। এতে একেসঙ্গে অভিনয় করেন সোহম-অর্পিতা। এ সিনেমায় ব্যবহার করা হয়েছে ‘আগুন ছুঁয়েছে মন’ শিরোনামে একটি গান। এ গানের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অর্পিতা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেন স্বর্ণকমল দত্ত।
অর্পিতা-পার্থর বিষয়টি এখন বিচারাধীন। তাই এ নিয়ে বেশি কিছু বলতে নারাজ সোহম।
বিজনেস বাংলাদেশ/হাবিব


























