০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে মাছরাঙা’র আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে ২৭ আগস্ট বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। সকাল ৭ টায় ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন প্রিয়াংকা গোপ। নজরুলের গল্প অবলম্বনে টেলিফিল্ম ‘রাক্ষুসী’ প্রচারিত হবে রাত ৮.৩০ মিনিটে। রুশো রকিবের পরিচালনায় এতে অভিনয় করেছেন শর্মীমালা, শাহাদাত, নাজিরা মৌ প্রমুখ। রাত ১০.৩০ মিনিটে ‘সিঁথির অতিথি’ অনুষ্ঠানে থাকবেন খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল। সংগীতশিল্পী সিঁথি সাহার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নজরুলের প্রয়াণ দিবসে মাছরাঙা’র আয়োজন

প্রকাশিত : ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২