১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

উখিয়ায় ট্রাকচাপায় নিহত ৪

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। সিএনজি যাত্রী আরও একজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো সুরতহাল করে মর্গে পাঠানোর উদ্যোগ চলছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৫

উখিয়ায় ট্রাকচাপায় নিহত ৪

প্রকাশিত : ১২:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২