১২:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

খালেদার সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

রবিবার সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। আমি তাদের বলেছি, তার (খালেদা জিয়া) সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেয়া হয়েছে। আগামীতেও যা যা করার প্রয়োজন তার সবই করা হবে, তবে তা হবে জেল কোড অনুযায়ী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে।

তিনি বলেন, ‘তারা (বিএনপির দুই নেতা) ডায়াগনোসিসের (রোগ নির্ণয়) জন্য যে সব বিষয় বলেছেন, আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেসব ব্যবস্থা করব।’

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্বকাপের পর প্রথমবারের মতো জনসমক্ষে মেসি

খালেদার সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮