০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

পাবনায় ছাত্রলীগ কর্মীর গলা কাটা মৃতদেহ উদ্ধার

পাবনার রাধানগরে নিজ বাড়ির ছাদে শাহেদ হাসান শুভ (৩০) নামে এক ছাত্রলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৭টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শুভ রাধানগরের নারায়ণপুর মহল্লার আরশেদ আলমের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কে বা কারা কেন শুভকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

পাবনায় ছাত্রলীগ কর্মীর গলা কাটা মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১১:৩৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮