০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

গগন সাকিবের কষ্টে বাঁচি কষ্টে মরি

লায়নিক মিউজিক থেকে প্রকাশ পেয়েছে কন্ঠশিল্পী গগন সাকিবের নতুন গান কষ্টে বাঁচি কষ্টে মরি। ‘অচেনা যেই আমিটা তোর অভাবটা বুকে- স্বভাবজুড়ে নষ্টামি রোজ বিলাইরে তোর শোকে’ এমন করে গানের কথা ও সুর গেঁথেছেন এনএইচ কবি। গানটির সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অপু ও রুশা।

ভিডিওচিত্রটি পরিচালনা করেছেন সৈকত মামুন। কষ্টে বাঁচি কষ্টে মরি প্রসঙ্গে গগন সাকিব জানান, ‘এই গানটি শতভাগ আমার প্যাটার্নের। কোনো এক্সপেরিমেন্ট নেই। শ্রোতারা আমাকে যেমন করে চান- একেবারে তেমন করেই গানটি তৈরি করেছি। একই ব্যানারে আমার আরো একাধিক গান রয়েছে প্রকাশের অপেক্ষায়। সেগুলোতে ভিন্নতা থাকবে।’ লায়নিক মিউজিকের ব্যানারে এটি গগন সাকিবের তৃতীয় গান। এর আগে ‘দু:খের মুঠো’ ও ‘দু:খের কারাগার’ শীর্ষক দুটি গানে দারুন সাড়া মিলেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

গগন সাকিবের কষ্টে বাঁচি কষ্টে মরি

প্রকাশিত : ০৭:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২