০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

পিতৃমাতৃহীন শিশুদের নিয়ে কামরুল ইসলামের হৃদয়ছোঁয়া গান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • 53

পিতৃমাতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের ভরনপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সমাজ সেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখা সরকারি শিশু পরিবার পরিচালনার দায়িত্ব পালন করছে। সরকারি পূর্ণ সহায়তা পাওয়ার পরেও কোমলপ্রাণ শিশুদের বাবা বলে ডাকার এবং মায়ের আঁচলে পরম মমতায় বেড়ে উঠার আকুতির বিষয়টি প্রতিষ্ঠান পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী সহানুভূতিশীল মন নিয়ে গানের কথায় ফুটিয়ে তুলেছেন। একজন সরকারি কর্মকর্তার কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে গানের মাধ্যমে সমাজের বিবেকবোধকে জাগিয়ে তোলার প্রয়াস এ গান। গানটি লেখা প্রসঙ্গে কামরুল ইসলাম চৌধুরী বলেন, পিতৃ-মাতৃহীন এতিম শিশুদের জন্য মানবিক একটি পৃথিবী গড়ার ক্ষেত্রে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সকলকেই এ বিষয়ে এগিয়ে আসা উচিত।

গত ২০ সেপ্টেম্বর “বাবা বলে কাকে ডাকি” শিরোনামে গানটি রিলিজ পেল আরটিভিতে। গানটিতে হৃদয় ছোঁয়া সুর করেছেন তানিম হায়াত খান রাজিত এবং রাজিতের সাথে ডুয়েট গেয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী শাফিকা নাসরিন মিমি। সংগীত আয়োজনে ছিলেন সজিব দাস। ভিডিও ডিরেকশনে ছিলেন সাফিকা নাসরিন মিমি।

গানটি সম্পর্কে মিমি বলেন, এতিম শিশুদের নিয়ে এতো ইমোশনাল কথা আর সুরের গান আমার জীবনে এই প্রথম এবং শ্রেষ্ঠ । শুটিং এর জন্য সারাদিন এতিম শিশুদের সাথে কাটালাম, এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। গানটির শুটিং করেছি তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) এবং আজিমপুর ছোটমনি নিবাসে। এতো সুস্থ সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে তাদের বেঁড়ে ওঠা, লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন এক্টিভিটি খেলাধুলা, ছবি আঁকা, গান, নাচ, সেলাই চর্চা করানো হচ্ছে দেখে আমি অভিভূত। তাদের বেড়ে ওঠার গল্প নিয়েই তৈরি আমাদের ভিডিও চিত্র।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পিতৃমাতৃহীন শিশুদের নিয়ে কামরুল ইসলামের হৃদয়ছোঁয়া গান

প্রকাশিত : ০৭:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২