০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জে পেপার মিলে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকার ইউনুছ পেপার মিলে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে আট কোটি টাকা মূল্যের ওয়েস্টেজ (এনটিএলকেসি) পেপার পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ৪ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউনুছ পেপার মিলের পরিচালক কামরুল ইসলাম জানান, মিলে মজুদকৃত আট কোটি টাকা মূল্যের বিশ লক্ষ কেজি ওয়েস্টেজ (এনটিএলকেসি) পেপার পুড়ে ভস্মীভূত হয়। তবে স্থাপনার কোনো রকম ক্ষয়-ক্ষতি হয়নি।

কাঞ্চন ফায়ার সার্ভিসের লিডার এটিএম আবুল বাশার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুন লাগার সাথে দ্রুত ছড়িয়ে পড়ে। চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কোনো হতাহত হয়নি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে পেপার মিলে ভয়াবহ আগুন

প্রকাশিত : ০৫:০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২