১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে ঝাঐল ওভারব্রিজ এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। বুধবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমের অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ শহিদ আলম জানান, বুধবার সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মালবোঝাই ট্রাক একই দিক গামী একটি পল্লি বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকের পিছন দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উত্তরবঙ্গগামী মালবোঝাই ট্রাকের চালক নিহত হন। খবর পেয়ে দমকল বাহিনী ও সেতু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলে এবং লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় খুটিবাহী ট্রাকটিকে আটক করা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ :

ইতালিকে হারিয়ে বিশ্বকাপে বসনিয়া, টানা তৃতীয়বার বাদ চারবারের চ্যাম্পিয়ন

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত : ০২:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮