০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আমাদের অর্থনীতি যথেষ্ট সচল রাখতে পেরেছি

জাতিসংঘ সম্মেলনে যোগদান ও বৃটেন সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। আজ বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, করোনা এবং ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, পাল্টা স্যাংশনের মধ্যেও আমাদের অর্থনীতি যথেষ্ট সচল রাখতে পেরেছি। এটা শুধু আমাদের কথা নয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও তাই বলছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর থেকেই একটার পর একটা সংকট তৈরির চেষ্টা হয়েছে। জনগণের সমর্থন থাকায় আমরা এসব সংকট মোকাবিলা করতে পেরেছি। সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে বৃটেন যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। এরপর নিউ ইয়র্কের উদ্দেশে ১৯ সেপ্টেম্বর লন্ডন ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শেখ হাসিনা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। সোমবার দিবাগত রাত ১টায় দেশে পৌঁছান প্রধানমন্ত্রী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

আমাদের অর্থনীতি যথেষ্ট সচল রাখতে পেরেছি

প্রকাশিত : ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২