১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহত

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি নুরুল আলম নুরু নিহত হয়েছেন। তার বিরুদ্ধে থানায় ৬টি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জের গণিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ধারালো কিরিজ উদ্ধার করে পুলিশ।

এ সময় রফিক উল্যাহ ও রুবেল নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নুরুল উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের শামসুদ্দোহার ছেলে।

পুলিশ জানায়, রাতে চন্দ্রেগঞ্জের গণিপুর এলাকায় এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে নুরুল গুলিবিদ্ধ হয় ও অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ নুরুলকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মদ বলেন, নিহত নুরুল পুলিশের তালিকাভুক্ত ডাকাত।

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহত

প্রকাশিত : ১২:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮