চট্টগ্রাম নগরীর খুলশী বিটিভি ভবনে অবস্থিত অভিজাত লা মেনসা রেস্টুরেন্টের উদ্যোগে ইন্টারন্যাশনাল শেফ ডে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লা মেনসা লাউঞ্জে রেস্টুরেন্টের বিভিন্ন বিভাগের শেফ ও কর্মকর্তাদের সাথে নিয়ে কেটে এবং নানা আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে শেফ ডে উদযাপন করে লা মেনসা।
প্রতি বছরের ২০ অক্টোবর আন্তর্জাতিকভাবে এই শেফ ডে উদযাপন করা হয় সারা বিশ্বে। এই দিনটিকে সামনে রেখে একটি আন্তর্জাতিকমানের রেস্টুরেন্ট হিসেবে লা মেনসা দিনটি উদযাপন করে। লা মেনসায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লা মেনসা রেস্টুরেন্টে এক্সিকিউটিভ শেফ পেয়ার আহাম্মেদ, ম্যানেজার (একাউন্টস এন্ড এইচআর এডমিন) জাওয়াদ উদ্দিন, ম্যানেজার কায়সার আলম, এসিস্টেন্ট ম্যানেজার ইমরান হোসেন। এছাড়া রেস্টুরেন্টের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এছাড়া শেফ ডে উপলক্ষ্যে রেস্টুরেন্টের সকল শেফদের শূভেচ্ছা প্রদান করেন লা মেনসা রেস্টুরেন্টে ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিন। শেফ ডে উপলক্ষ্যে বিশেষভাবে তৈরি কেক কাটা হয়।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















