০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

অসচ্ছল পরিবারগুলোকে সচ্ছল করে তুলতে হবে-রেলপথমন্ত্রী

করতোয়া নৌকাডুবি অসচ্ছল পরিবারের মাঝে ভেনগাড়ী বিতরন। রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন বলেছেন, সম্প্রতি বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকা ডুবিতে মৃত অসচ্ছল পরিবারগুলো স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। মন্ত্রী আরো বলে ইতি মধ্যে নৌকা ডুবিতে মৃতদের পরিবারগুলোকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মৃত পরিবারগুলো আর্থিক সহায়তা প্রদান করেছেন।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে মন্ত্রীর নিজ বাসভবনে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ হাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ও নৌকা ডুবিতে মৃত অসহায় ও অসচ্ছল ২০টি পরিবারের মাঝে ভ্যানগাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য তিনি উপরোক্ত কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাঃ ওয়াহিদুজ্জামান সুজা বোদা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আলম টবি,বোদা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মোঃ ইমতিয়াজ হোসেন মির্জা প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ

অসচ্ছল পরিবারগুলোকে সচ্ছল করে তুলতে হবে-রেলপথমন্ত্রী

প্রকাশিত : ০২:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২