র্যাব-১৫,গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া টিএন্টি শীলেরছড়া এলাকার মহাসড়কের নিকটে কতিপয় ব্যক্তিরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল। ২২ অক্টোবর ১ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি বাজারের ব্যাগ সহ দৌড়ে পালানোর চেষ্টা করলে।
উখিয়া টাইপালং ৭ নং ওয়ার্ড মৃত অলি আহম্মদ এর পুত্র মোঃ জসিম (৩৬) দরগাহ বিলের কেইল্যাপাড়ার জলাল আহম্মদ এর পুত্র সৈয়দ হোছন কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদের দেহ,বাজারের ব্যাগ ও আশেপাশে এলাকা তল্লাশী করে আসামি জসিম থেকে ৮০ হাজার ইয়াবা সৈয়দ হোছন থেকে ৪০ হাজার ইয়াবা সর্বমোট ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ পরস্পর যোগসাজসে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করেছিল বলে জানান।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















