০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

রাজৈর কুমার নদে বিশাল নৌকাবাইচ

মাদারীপুরের রাজৈর উপজেলার উচ্ছ্বাস-আনন্দে বিশাল এক নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । উপজেলার তাতীকান্দা যুব সংঘের আয়োজনে রোববার বিকালে রাজৈরের কুমার নদে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ নৌকাবাইচে ঢাকা, যশোর, গাজীপুর,কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে কাতান, ছাইতান সরেঙ্গা, ছিপ, বাছারি নৌকাসহ ছোট বড় অর্ধশতাধিক নৌকা অংশগ্রহন করে। আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে লাখো প্রানের আনন্দে কুমার নদের প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হয় । নৌকাবাইচ উপভোগ করতে দুপুর থেকেই টেকেরহাটে উৎসুক জনতা জড়ো হতে থাকেন । এ সময় নদের দুই পাড়ে মানুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষনীয়। তাদের আনন্দ-উল্লাসে মুখরিত ছিল চারপাশ। তবে নারীদের উপস্থিত ছিল চোখে পড়ার মত । লক্ষাধিক মানুষের উপস্থিতে এ নৌকাবাইচ সম্পন্ন হয় ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহিন চৌধুরী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মস্তফা প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ

রাজৈর কুমার নদে বিশাল নৌকাবাইচ

প্রকাশিত : ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২