০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড় সিত্রাং: সেন্টমার্টিনে ১৩ ট্রলার ডুবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়তে শুরু করেছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। ভোর থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখানে। প্রচণ্ড বেগে বয়ে যাচ্ছে ঝড়ো ও দমকা হাওয়া। এরফলে বেশকিছু গাছপালা ভেঙে যান চলাচলে ব্যাঘাত ঘটেছে। ডুবে গেছে ঘাটে নোঙর করা ১৩টি ফিশিং ট্রলার।

স্থানীয় আব্দুল মালেক জানান, সকাল থেকেই জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে দ্বীপের চারপাশে। এলাকার কিছু কিছু জায়গায় পানিও ঢুকার আশঙ্কা দেখা দিয়েছে। ডুবে গেছে ঘাটে নোঙর করা ১৩টি ফিশিং ট্রলার। এরমধ্যে একটি মানুষ পারাপারের বোটও রয়েছে। এমন অবস্থা চলতে থাকলে শিগগিরই খাদ্য সংকট দেখা দেবে দ্বীপে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, গাছপালা ভেঙে পড়ার কারণে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি ট্রলারও ডুবে গেছে। লোকজনকে নিরাপদে রাখার জন্য স্বেচ্ছাসেবকদের সহায়তায় কাজ চলছে।

অপরদিকে, সেন্টমার্টিনে আটকা পড়া ৪ শতাধিক পর্যটককে রোববার বিকেলে পর্যটকবাহী জাহাজের মাধ্যমে ফিরিয়ে আনা হয়। এই মুহূর্তে সেখানে কোন পর্যটক আটকে নেই বলে জানিয়েছেন চেয়ারম্যান। তবে ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ঘূর্ণিঝড় সিত্রাং: সেন্টমার্টিনে ১৩ ট্রলার ডুবি

প্রকাশিত : ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২