দীর্ঘ প্রায় ৯ বছর পর আনন্দঘন পরিবেশ ও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে সোমবার (২৪ অক্টোবর) বেলা ১০ টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক’কে সভাপতি, প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি’কে সাধারণ সম্পাদক ও আব্দুল হাই খোকন’কে জৈষ্ঠ্য সহ-সভাপতি করে ধুনট উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় সদস্য মেরিনা জাহান কবিতা এমপি, কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন ফরাজী, স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।
প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সহ সম্মেলনে জেলা-উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















