০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রামে ২৫ শত জেলে নিরাপদে আশ্রয়ে

চট্টগ্রাম মেরিন ড্রাইভ এলাকায় ঘূর্ণিঝড় সিত্রাং এর কবল থেকে জেলেদের রক্ষায় জেলা প্রশাসন চট্টগ্রামের অপসারণ অভিযান; নিরাপদে সরানো হলো ২,৫০০ জেলে।

রাত সাড়ে ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত কাট্টলীর রাণিরাসমণি ঘাট থেকে শুরু করে পতেঙ্গা এলাকা পর্যন্ত সাগরতীরে এখনো যেসকল জেলেরা নিরাপদ আশ্রয়স্থলে সরে যায়নি তাদেরকে অপসারণ করা হচ্ছে। কাট্টলী থেকে পতেঙ্গা পর্যন্ত তিনটি ঘাটে প্রায় ২,৫০০ জেলেকে অপসারণ করা হয়েছে।

ইপিজেড থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন আকমল আলী ঘাট এলাকায় জেলা প্রশাসন, চট্টগ্রাম এর পক্ষ থেকে জেলেপল্লীর লোকজনকে অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে। এ স্থানে সবচেয়ে বেশি সংখ্যক জেলে জীবনের ঝুঁকি নিয়ে আকমল আলী ঘাট এলাকায় অবস্থান করছিলো।

সিএমপি পুলিশ, চসিক ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর এর সহায়তায় আকমল আলী ঘাট এলাকা থেকে প্রায় ১৫০০ জন জেলেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সকাল থেকে মাইকিং জেলা প্রশাসন চট্টগ্রাম ও সিটি কর্পোরেশনের উদ্যোগে মাইকিং করা হলেও অনেক জেলে নৌকা ও মাছ ধরার সরঞ্জামের মায়ায় আশ্রয়কেন্দ্রে যায়নি। এসকল জেলেদের জোরপূর্বক নিরাপদে অপসারণ করতে কাট্টলী থেকে পতেঙ্গা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদউল্লাহ মারুফ এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলনের তত্ত্বাবধানে দুর্যোগ পূর্ববর্তী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর মোঃ তৌহিদুল ইসলাম ; কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক; পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান ; এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অপসারণ কার্যক্রম পরিচালনা করেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ

ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রামে ২৫ শত জেলে নিরাপদে আশ্রয়ে

প্রকাশিত : ০৪:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২