১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ডোমারে ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে ছিন্নমূল,অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের জন্যে বিনামূল্যে দিনব্যাপি ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডিসিআই, আরএসসি ও ফারাজ হোসেন ফাউন্ডেশন যৌথ ভাবে ক্যাম্পটির আয়োজন করেন। দিনব্যাপি ক্যাম্পে ১ হাজার ৮৬ জন চক্ষু রোগী সেবা গ্রহন করেন।

গত বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার গোমনাতী উচ্চ বিদ্যালয় মাঠে মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুর এর ডিজিএম মো. জাকির হোসেন ফিতাকেটে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় ফারাজ হোসেন ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার হুমায়ুন কবীর রোহান, সিনিয়র ডেপুটি ম্যানেজার ওয়াহেদুজ্জামান, গোমানাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল হোসেন শাহ্ প্রমূখ উপস্থিত ছিলেন।

ফারাজ হোসেন ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার হুমায়ুন কবীর রোহান জানান, ক্যাম্পের উদ্দেশ্য হল পিছিয়ে পরা ও সুবিধাবঞ্চিত মানুষ যারা অর্থের অভাবে চোখের ছানি অপারেশন, ঔষধ বা চশমার খরচ বহন করতে অক্ষম তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা । যাতে চিকিৎসার অভাবে কোন মানুষই অন্ধ হয়ে না যায়। মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরের একদল অভিজ্ঞ চিকিৎসক এই চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি আরো জানান,উক্ত ক্যাম্পে মোট ১হাজার ৮৬জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১শত ৬৫জন ছানি রোগী, ৩শত ৭৮জন চশমার রোগী সনাক্ত করা হয়।

এছাড়াও ২শত ৯১জন রোগীকে চশমা প্রদান করা হয় ও অবশিষ্ট ৮৭জন রোগীদের আগামী ৩নভেম্বর গোমনাতী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চশমা প্রদান করা হবে। এবং ৫শত ৪২জন রোগীকে ঔষধ প্রদান করা হয় ও ছানি ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক এক শুভেছা বার্তায় উক্ত চক্ষু শিবিরের সফলতা কামনা করে বলেন, “প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ডিসিআই, আরএসসি ও ফারাজ হোসেন ফাউন্ডেশনের দৃষ্টিশক্তি ফেরানোর প্রয়াস চলমান থাকবে”।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ

ডোমারে ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত : ১২:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২