১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ফেনীতে ৫ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ফেনীতে অনিয়মের অভিযোগে ৫ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বিভিন্ন অনিয়মের অভিযোগে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানার নেতৃত্বে এ ৪টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক। এসময় শহরের ডাঃ হায়দার (প্রাঃ) ক্লিনিককে বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে ১ লক্ষ ৫০ হাজার টাকা, তারেক ফিজিওথেরাপীকে ১৫ হাজার টাকা, এনআইএস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, নিউ পপুলার ডায়াগনস্টিককে ৩০ হাজার টাকা, ফেনী ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ফেনী ট্রমা সেন্টারের কনসাল্টেন্ট ডা. ফয়েজ আহমেদ মুরাদ,ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ আসিফ উদ্দৌলা,ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. যুবায়ের ইবনে খায়ের সহ পুলিশ সদস্য ও জেলা প্রশাসনের সদস্যবৃন্দ।

ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান,এসকল ক্লিনিক ও ডায়াগনোস্টিককে সকল অনিয়ম সংশোধনের জন্যে এর আগে ৭ কর্মদিবস সময় দেওয়া হয়েছিল।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

“পাঁচ বছরের মধ্যে গজারিয়ার সব রাস্তা ও ব্রিজের কাজ সম্পন্ন করা হবে” : মির্জা ফখরুল

ফেনীতে ৫ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

প্রকাশিত : ০৫:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২