জনগন শেখ হাসিনার সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। একারনে বিএনপি সমাবেশে এত জমায়েত হচ্ছে। জনগন এখন ৭০টাকায় চাল কিনছে। তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তারা গ্যাস চায়, বিদ্যুৎ চায়, তারা তিনবেলা খেয়ে পড়ে বাচতে চায়, ছেলে মেয়েদের স্কুল কলেজে পাঠাতে চায়। কিন্তু এখন তা তারা পারছে না। এত উন্নয়নকোথায় গেল। কোথায় গেল সিংগাপুর, মালোয়েশিয়া, ব্যাংকক। আজকে দেশ দুর্ভিক্ষের মুখোমুখি। দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতায় আসলে আমরা ১৭টাকায় দামের চাল খেতে পারবো।
আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিভাগীয় সমাবেশ সাফল্যমন্ডিত করতে রাজৈরে প্রস্তুতি সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এসব কথা বলেন।
শনিবার বিকেলে রাজৈর হাওলাদার বাড়ীর সামনে মাঠে রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওয়াহাব আলী মিয়ার সভাপতিত্বে এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাহাজাদা মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাজাহান সম্রাট, মাদারীপুর জেলা বিএনপি আহবায়ক এডভোকেট জাফর আলী মিয়া ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















