১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম হালিশহর এ ব্লকে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র বুক সেলফ বিতরণ

সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজের আয়োজনে এবং কবি ও লেখক গোলাম মাওলা জসিমের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের হালিশহর এ ব্লক এলাকায় প্রিন্স অব ডুবাই এসি সেলুনে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র বুক সেলফ প্রদান করা হয়।

দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় শতাধিক সেলুনে ইতোমধ্যে সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সুসজ্জিত বুক সেলফ। আর সেসব বইয়ের সেলফে স্থান পেয়েছে দুইবাংলার প্রখ্যাত লেখকদের জনপ্রিয় বই।মূলত সেলুনে আসা সেবাগ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে কবি গোলাম মাওলা জসিমের সম্পূর্ণ নিজ অর্থায়নে এই ব্যতিক্রমী উদ্যোগ। দৃষ্টিনন্দন এবং যুগ উপযোগী এই উদ্যোগে হালিশহর এলাকার বিভিন্ন সেলুনে এর বুক সেলফ স্থাপনে এগিয়ে এসেছে সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজ।

তারই ধারাবাহিকতায় এলাকায় হালিশহর এলাকার এ সেলুনে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র বুক সেলফ সংগঠনের প্রতিষ্ঠাতা,কবিতা ঘরের পরিচালক কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় ও সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী । এসময় তিনিসহ আগত অতিথিরা সেুলনের স্বত্তাধিকারীর কাছে সেলফ হস্তান্তর করেন।

এ সময় উদ্ভোধক ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী বলেন ‘বর্তমানে আমাদের মাঝে বই বিমুখতা দেখা যায়। বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগ আসলে- ই প্রশংসনীয় । এর ফলে সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় আগ্রহ তৈরি হবে,যা আলোকিত মানুষ গড়তে অকপটে কার্যকরী কার্যক্রম।এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

এ সময় বুক সেলফ হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন সন্দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ইকবাল ইবনে মালেক,সাবেক সভাপতি এস এম কামরুল হাসান,বর্তমান সভাপতি আতিকুর রহমান তুহিন,সাধারণ সম্পাদক সাঈদ আফ্রিদি শিশির, সহ সভাপতি মহিউদ্দিন সৌরভ,টিভি ও মঞ্চ অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ, আবৃত্তি শিল্পী ও সাংবাদিক আশিক আরেফিন প্রমুখ।

উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোক্তা কবি গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ

চট্টগ্রাম হালিশহর এ ব্লকে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র বুক সেলফ বিতরণ

প্রকাশিত : ০১:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২