শীতের আগমনে কুয়াশাচ্ছন্ন সাতকানিয়ার বিভিন্ন জনপদ। ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাত হানার পর দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ দেখা গেলেও প্রথমবারের মতো শীতের আগমনে কুয়াশাচ্ছন্ন সাতকানিয়া। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে অনুভূত হচ্ছে শীত, উত্তরাঞ্চলে শীতের আমেজ কয়েকদিন আগে থেকেই শুরু হলেও দক্ষিণ অঞ্চলে এবার দেখা গেল শীতের আগমন। ৩০শে অক্টোবর রবিবার ভোর ছয়টা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে শীতের আগমনে কুয়াশার চাদরে ডেকেছিল চারপাশ, ভোরবেলা বয়ে যাচ্ছে হালকা হিমেল হাওয়া, সবজি ও ধান খেতে জমছে শিশির বিন্দু।

সকালে ঝরছে শিশির মহাসড়কে হেডলাইট চালিয়ে চলছে গাড়ি, ভোরে গাঁয়ে গামছা জড়িয়ে বিভিন্ন কাজে যেতে দেখা গেছে শ্রমজীবী মানুষকে।রাতে একটু গরম অনুভুতি হলেও ভোরে শীতের অনুভূতি হওয়ায় বৈদ্যুতিক পাখার ব্যবহার ও কমে আসছে, কুয়াশায় শীতের আগমনী বার্তা বোঝা যায় এবারের শীত মৌসুম হবে অন্যান্য বছরের তুলনায় বেশি।
ভোর ছয়টা থেকে সাতটায় সাতকানিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়,ভোরবেলা বিভিন্ন কাজের সন্ধানে ছুটে চলছে খেঁটে খাওয়া মানুষ।
ঘণ কুয়াশায় ঢেকে গেছে রাস্তা, সকাল ৭.৩০ টায় দেখা মেলে ঝলমলে রোদ। চট্টগ্রামের সূর্যোদয় ছিল ৫:৫৬ মিনিটে এবং সূর্যাস্ত ১৭.১৭মিনিটে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যায় তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















