০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে পুলিশকে নতুন নির্দেশনা, আজ থেকে কার্যকর

ডেঙ্গু প্রতিরোধে পুলিশ সদস্যদের শীতকালীন ইউনিফর্ম ফুল হাতা শার্ট পরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার থেকে দেশব্যাপী এ আদেশ কার্যকর করা হবে।

এর আগে গত রোববার বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়ার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হওয়ায় এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়া হলো।

তবে কোনো ইউনিটের ডিআইজি বা তদূর্ধ্ব কর্মকর্তা যদি মনে করে এ সময় (২০২৩ সালের ১৫ মার্চ) বর্ধিত করা প্রয়োজন সে ক্ষেত্রে তারা পুলিশ সদর দপ্তরের অনুমোদন নিয়ে শীতকালীন ইউনিফর্ম পরার সময় বৃদ্ধি করতে পারবেন।

সাধারণত পুলিশ সদস্যরা গ্রীষ্মকালীন পোশাক হিসেবে হাফ হাতা জামা পরেন। শীতকালে ফুল হাতা শার্ট, প্রয়োজনে সোয়েটার বা জ্যাকেট পরতে পারবেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

ডেঙ্গু প্রতিরোধে পুলিশকে নতুন নির্দেশনা, আজ থেকে কার্যকর

প্রকাশিত : ০৪:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২