০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আগামীকাল থেকে বরগুনায় বাস চলাচল বন্ধ

আগামীকাল (৪ নভেম্বর) শুক্রবার থেকে বরগুনায় দুদিনের জন্য সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বরগুনা জেলা বাস মালিক সমিতি। আজ বিকেলে ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগির মিয়া।

জানা যায়, সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘট ডাক দেয় বরগুনা বাস মালিক সমিতি। তাদের দাবি অটোরিকশা চলাচলের কারণে দুর্ঘটনার শিকার হতে হয় তাদের। এতে সাধারন মানুষের জানমালের ক্ষয়ক্ষতি যেমন হয় তেমনি পরিবহন ব্যবসায়ীদের ক্ষতি হয়। তাই তারা এই ধর্মঘট ডেকেছেন।

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগির মিয়া বলেন, সড়কে অবৈধ গাড়ির দৌড়াত্ন ঠেকাতে আমাদের এই ধর্মঘট কর্মসূচি। এরপরেও যদি প্রশাসন অবৈধ গাড়ি বন্ধ না করে তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি দেব।

এবিষয়ে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল মহা সড়কে থ্রি-হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের জন্য। তবে এত বড় মহাসড়কে থ্রি হুইলার ও অটোরিকশা বন্ধ করতে যে পরিমাণ পুলিশ ফোর্স দরকার সে পরিমাণ পুলিশ সদস্য বরগুনা জেলা পুলিশের কাছে নেই। তাই বন্ধ করা যাচ্ছে না।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ

আগামীকাল থেকে বরগুনায় বাস চলাচল বন্ধ

প্রকাশিত : ০৭:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২