১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কালীগঞ্জে ৫১তম সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যে ৫১তম সমবায় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও সমাবায় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দিবসটির তাৎপর্য তুলে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন।

উপজেলা সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকতার্ মো. আসসাদিকজামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিঞি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা সমবায় কর্মকর্তা মিজার্ ফারজানা শারমিন প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানগণ ও বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্থানীয় ৬টি সমবায় সমিতিকে উপজেলার সমাবায় অফিসের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

বিজনেস বাংলাদেশ / হাবিব

জনপ্রিয়

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

কালীগঞ্জে ৫১তম সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা

প্রকাশিত : ১২:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২