মানি লন্ডারিং এর মাধ্যমে দেশ থেকে বিভিন্ন দেশে অর্থ পাচার হয়। পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার পথ খুঁজতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন । এরই মধ্য দশটি দেশ,কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ইত্যাদি দেশ থেকে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, রেকর্ডপত্র সংগ্রহ, পাচারকৃত অর্থ পুনরুদ্ধার ইত্যাদি কার্যক্রমে পারস্পরিক আইনী সহায়তা চুক্তি (Mutual Legal Assistance Treaty) করার জন্য গত ১২ সেপ্টেম্বর ২১ ইং স্মারক নং ২১৩৪৪ মূলে দুর্নীতি দমন কমিশন হতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করা হয়। এছাড়া, বিদেশে পাচারকৃত সম্পদ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে অ্যাটর্নি জেনারেল-এর নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এর ৬ষ্ঠ সভার সিদ্ধান্ত এবং পারস্পরিক আইনী সহায়তা চুক্তি সম্পাদনের অনুরোধ জানিয়ে দুদক কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরিত পত্রের আলোকে বিএফআইইউ থেকে একটি জবাবসহ অনুরোধপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করা হয়। তৎপ্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ১ নভেম্বর ২২ ইং এতদসংক্রান্তে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে করেন। একটি সভা আহ্বান করে। উক্ত সভায় দুদকসহ অন্যান্য দপ্তর/সংস্থার অংশগ্রহণ করেন ।উক্ত সভায় খসড়া MLAT (Mutual Legal Assistance Treaty) তৈরির নিমিত্ত বিএফআইইউ এর নেতৃত্বে এবং অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটি আগামী তিন সপ্তাহের মধে একটি খসড়া চুক্তি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দাখিল করবে মর্মেও সিদ্ধান্ত গৃহীত হয়।খসড়া MLAT এর পরবর্তীতে এ বিষয়ে ওয়ার্কিং কমিটি/ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটির সভায় উপস্থাপন করা যেতে পারে মর্মে আলোচনা হয় বলে জানান দুদক সচিব মোঃ মাহবুব হোসেন।
০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে আইনী সহায়তা চুক্তি করছে দুদক সচিব মাহবুব
-
হোসেন মাসুদ রানা - প্রকাশিত : ০৬:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- 107
ট্যাগ :
জনপ্রিয়






















