০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে বুধবার (৯ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিকাল সোয়া ৩টার দিকে সংবাদ সম্মেলন শুরু হবে।

এদিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অর্থমন্ত্রীর। বৈঠকের পরেই ঋণ পাওয়ার অগ্রগতি ও সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন অর্থমন্ত্রী। এ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলও উপস্থিত থাকতে পারে।

গত ২৪ জুলাই ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে আইএমএফকে চিঠি দেয় বাংলাদেশ। ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা করতে আইএমএফ’র একটি প্রতিনিধি দল ২৬ অক্টোবর ঢাকায় আসে।

তবে ইতিহাসে এবারই সর্বোচ্চ ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। এ ঋণ নিয়ে এখন আইএমএফ এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা হয়েছে।

বিজনেস বাংলাদেশ / হাবিব

জনপ্রিয়

দেশের বাজারে কমল সোনার দাম

অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রকাশিত : ১১:২৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২