বর্তমান সময়ে বঙ্গবন্ধুর গান ও শেখ রাসেলের জন্মদিনের ভাইরাল গানে আলোচিত গীতিকার, সুরকার ও কণ্ঠ শিল্পী মনিরুজ্জামান খান জোসেফের কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় ৫ তারকা শিল্পী গাইলো হৃদয়ে তুমি চেতনায় তুমি শিরোনামে গানটি। খুব চমৎকার কথা ও সুরে অসাম্প্রদায়িক সম্প্রীতির জয়োগান মুক্তি যুদ্ধের ইতিহাস সংবলিত এই গানটি দর্শকের মনে স্থান করে নিতে উজাড় করে গাইলো বিথী, এ্যনী, তৃয়াশা,নুহা ও অবন্তী।
আসছে আওয়ামীলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে গানটি করেছেন নিজ খরচে নিজ উদ্যোগে গীতিকার সুরকার ও কণ্ঠ শিল্পী মনিরুজ্জামান খান জোসেফ।
তার কাছ থেকে জানতে চাওয়া হলে সে জানায় `আমি বঙ্গবন্ধুকে নিয়েই শতাধিক গান ইতিমধ্যে সম্পন্ন করেছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবো বলে প্রতিক্ষায় আছি. জানি না কবে কখন কার সহযোগিতা য় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গানগুলি নিজ হাতে পৌছাতে পারবো? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিজ হাতে গানটি পৌছাতে পারলে নিজেকে ধন্য মনে করতাম।
বিজনেস বাংলাদেশ / বিএইচ


























