১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে প্রধান শিক্ষকে লাঞ্ছিত করায় শিক্ষার্থীদের ক্লাস বর্জনসহ বিক্ষোভ

লালমনিরহাটের সদর উপজেলার কিশামত হারাটী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিরোধে বহিরাগতরা প্রধান শিক্ষককে লাঞ্ছিত করায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ বিক্ষোভ মিছিল করেছেন।

রোববার (১৩ নভেম্বর) দুপরে সদর উপজেলার হারাটী ইউনিয়নের কিশামত হারাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিনকে বহিরাগতারা বিদ্যালয়ে এসে অশ্লীল ভাষায় গালাগালি করার প্রতিবাদে ক্লাস বর্জনের পাশাপাশি বিদ্যালয়ের সংলগ্ন রাস্তা অবরোধ করে মিছিল করেন ওই স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা যায়, গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি হওয়ার পর কিছু বহিরাগত লোক এসে বিদ্যালয়ের মাঠে প্রবেশ করে প্রধান শিক্ষককে গালাগালি করে এবং তাকে মারধর জরার জন্য হুমকি-ধামকি দেয়। এমন খবর শোনার পর বিদ্যালয়ে আসেন সদ্য ঘোষিত ম্যানেজিং কমিটির সভাপতি হারাটি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার। এরপরে বিদ্যালয়ের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠে। পরবর্তীতে বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করা হলে দ্রুত সময়ের মধ্যে পুলিশ এসে ওই বিদ্যালয়ের মাঠ থেকে সকলকে বের করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এরপর রাত ৮টায় বিদ্যালয়ের অফিস ত্যাগ করেন প্রধান শিক্ষক ও সভাপতি। সেই ঘটনা জানা-জানি হওয়ার পর আজ রোববার বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অপরাধীদের শাস্তি’র দাবী করে মিছিল করেন।

কয়েকজন শিক্ষার্থী বলেন, কেন আমাদের স্কুলের স্যারকে বহিরাগতরা অস্বভ্য ভাষায় গালাগালি করলো, তারা আমাদের হেড স্যারকে মারার জন্য লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ে আসলো। আমরা বহিরাগতদের  দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। পরবর্তীতে সাংবাদিকের উপস্থিতিতে প্রধান শিক্ষকের হস্তক্ষেপে শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে ফিরে যায়।

এ বিষয়ে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল হক খন্দকার বলেন, বহিরাগত কিছু লোক বিদ্যালয়ের মাঠে প্রবেশ করে প্রধান শিক্ষক ও আমাকে অশালীন অস্বভ্য ভাষায় গালি দেয়ার কারণে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছে। আমরা কমিটির সদস্যদের নিয়ে খুব শীঘ্রই সভা ডেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

ট্যাগ :
জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

লালমনিরহাটে প্রধান শিক্ষকে লাঞ্ছিত করায় শিক্ষার্থীদের ক্লাস বর্জনসহ বিক্ষোভ

প্রকাশিত : ০৫:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২