১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

১৭৩০ জন কৃষক পেল বিনামূল্যে বীজ-সার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৭৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে এই প্রণোদনা বীজ ও সার বিতরণ করেন।

সদর উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলামা ভূঞা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২০২২-২২ অর্থ বছরে/রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী, ভুট্টা, গম, মসুর ও শীতকালিন পেঁয়াজ ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৭৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে।

বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিসি মো. শাহগীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুশান্ত সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা।

ট্যাগ :
জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

১৭৩০ জন কৃষক পেল বিনামূল্যে বীজ-সার

প্রকাশিত : ০৫:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২