১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিকাশ এজেন্টসহ ব্যাংক ম্যানেজার গ্রেফতার 

১১ নভেম্বর দিনাজপুর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ডাচ বাংলা ব্যাংকেরফাস্ট ট্রাকের এটিএম বুথ থেকে ১৫ লক্ষ ৯১ হাজার ৫’শ টাকা চুরি ঘটনায় জুনিয়র অফিসার বরকত জামান ও বিকাশ এজেন্ট রেজাউলকে আটক করেছে পুলিশ।
১৪ নভেম্বর দুপুর ১ টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, গত ১১নভেম্বর শুক্রবার দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসষ্ট্যান্ড এলাকায় ডাচ বাংলা ব্যাংক এর ফাষ্ট ট্রাক এর সিডিএম (টাকা জমা মেশিন) অজ্ঞাত দুস্কৃতিকারী কর্তৃক রাতে ১৫ লক্ষ ৯১ হাজার ৫’শ এবং ডিভিআর মেশিন চুরি হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে ডাচ বাংলা ব্যাংক ম্যানেজার অপূর্ব রায় বাদী হয়ে কোতয়ালী থানায়  অভিযোগ দায়ের করেন। যার মামলা নং-৩৬, ধারা-৩৮০ দঃবিঃ, তাং ১২/১১/২০২২ইং। মামলা রুজু হওয়ার পর পরই দিনাজপুর পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ও নিবিড় তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আসলাম উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন এর নেতৃত্বে সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন স্থানে অভিযান চালায়।  অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মাওলা শাহ,  তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) মোঃ আসাদ্দুজামান থানা ও ডিবি দিনাজপুর এর চৌকস টিম এই অভিযানে অংশগ্রহণ করে। উক্ত অভিযানে ব্যাংকের পাসওয়ার্ডধারী ব্যক্তিদেরকে  জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উক্ত ফাষ্ট ট্রাকের জুনিয়র চ্যানেল অফিসার হিসেবে কর্মরত মোঃ বরকত জামান (৩৫), পিতা- মৃত তবিজুল ইসলাম, সাং-বাগপুর, উপজেলা- বোদা, জেলা- পঞ্চগড় এর বক্তব্য সন্দেহভাজন হওয়ায় তাকে অধিকতর  জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী  বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরি যাওয়া টাকাসহ সহযোগী আসামী স্থানীয় বিকাশ ব্যবসায়ী রেজাউল ইসলাম (৩৮), পিতা- মোঃ মতিউর রহমান,  সাং- রাজারামপুর, থানা – কোতয়ালী, জেলা- দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করা হয় । এরপর   শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ডিভিআর মেশিন, অবশিষ্ট টাকা ও ফলস (ভুয়া) ডিপোজিট স্লিপ উদ্ধার করে। আসামীর প্রদত্ত স্বীকার্য অনুযায়ী জানা যায়, গত ৬ মাস পূর্বে ফাস্ট ট্রাকের জুনিয়র চ্যানেল ম্যানেজার বরকত জামানের সহিত রেজাউলের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে রেজাউল ইসলাম প্রায়শই ফাস্ট ট্রাকের চ্যানেল ম্যানেজার বরকত জামানের নিকট যাতায়াত করত। তারা দীর্ঘদিন ধরে ফাস্ট ট্রাক হতে অর্থ চুরির পরিকল্পনা করে এবং তারই এক পর্যায়ে গত ১০ নভেম্বর ‘২২ তারিখে চুরির পরিকল্পনাটি বাস্তবায়ন ঘটায়। উল্লেখ্য যে, তারা দিনের বেলা সুযোগ বুঝে ডিসিআর মেশিন খুলে সিসি ক্যামেরা অকেজো করে সিডিএম মেশিন হতে বিভিন্ন সময়ে টাকা অপসারণ করতে থাকে। এখানে উল্লেখ্য যে, উক্ত মেশিনের ভল্ট যৌথ  পাসওয়ার্ডের মাধ্যমে খোলা যায়। একটি পাসওয়ার্ড দুইজন ব্যাংক কর্মকর্তা ও অপরটি ভিন্ন কোম্পানির এজেন্টদের নিকট গোপনভাবে সংরক্ষন করা হয়। ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য বরকত জামান গার্ডকে কৌশলে চেতনা নাশক ঔষধ খাওয়ায়। অভিযানে ব্যাংকের চুরি যাওয়া ডিভিআর মেশিন সহ নগদ ১১ লক্ষ ৯১ হাজার ৫’শ টাকা ও ৪ লক্ষ টাকা ফলস ভুয়া ডিপোজিট স্লিপের পাশাপাশি এটিএম কার্ড উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান।
ট্যাগ :
জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

বিকাশ এজেন্টসহ ব্যাংক ম্যানেজার গ্রেফতার 

প্রকাশিত : ০৫:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২