গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি, সাতকানিয়া উপজেলায় আগমনে প্রচুর জনসমাগম এবং নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।১৫ই নভেম্বর বিকেল ৪ ঘটিকায় সাতকানিয়া উপজেলার মার্দাশা ইউনিয়নে মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড: আবুরেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর বাসায় মধ্যহু ভোজে অংশগ্রহন করেন। পরে সাতকানিয়া উপজেলার মার্দাশা ইউনিয়নের বাবু নগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাদক , জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে সুধী সমাবেশে অংশগ্রহণ করেন ।উক্ত সুধী সমাবেশে এলাকার নেতাকর্মী, সাধারণ, ব্যক্তিবর্গসহ আনুমানিক ৩৫০০/৪০০০জন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম -(৮) আলহাজ্ব মোসলেম উদ্দিন,সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম (১৫)প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,
চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুল হক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি প্রবীর ভট্টাচার্য , চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ শফিক, লোহাগাড়া সাতকানিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী,লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী ভূমি কমিশনার, সাতকানিয়া থানার ওসি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময়,আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেন মাদক,জঙ্গি, সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করীদের জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন বলে জানান। এবং সন্ত্রাসদের এদেশের মাটিতে ঠাঁই হবেনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন।
সুধী সমাবেশ অনুষ্ঠান চলাকালে সাতকানিয়া থানা পুলিশের ওসিসহ একটি টিম নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার নজরদারি অব্যাহত ছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সমাপ্ত হয়েছে,পরিস্থিতি স্বাভাবিক ছিল।
বিজনেস বাংলাদেশ / bh






















