পার্বত্য জেলা বান্দরবানে ২০ ও ২১ নভেম্বর ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মেলায় জেলার বিভিন্ন উপজেলার অন্তত ৬০টি প্রতিষ্ঠান অংশ নেয়ার কথা রয়েছে । বুধবার সকালে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরীজি। জেলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনুসহ গণমাধ্যমকর্মী ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এই ডিজিটাল উদ্ভাবনী মেলার সফলতাই সকল গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠান প্রধানের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
বান্দরবানে ২০,২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ডিজিটাল উদ্ভাবনী মেলা
-
শহীদ ইসলাম বাবর, বান্দরবান - প্রকাশিত : ০৬:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- 97
ট্যাগ :
জনপ্রিয়




















