১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চকরিয়া জমজম হাসপাতাল থেকে গ্রেফতার হওয়া ভুয়া ডাক্তার কে জরিমানা সহ সাজা

কক্সবাজারের চকরিয়া জমজম হাসপাতাল থেকে অভিযান পরিচালনা করে ডা: হুমায়ুন কবির (৪০) নামে একজন ভুঁয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে জমজম হাসপাতাল কর্তৃপক্ষ এ ভুঁয়া ডাক্তার দিয়ে মানুষকে চিকিৎসা সেবার নাম দিয়ে প্রতারণা করে আসছিল বলে স্থানীয় ভুক্তভোগীরা জানায়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। মোহাম্মদ হুমায়ুন কবির (৪০), মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার টরকী ইসলামপুর, টরকীরচর এলাকার মোহাম্মদ দিদারুল আলমের ছেলে বলে সূত্রে জানায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইনের ধারায় ভুঁয়া ডাক্তার হুমায়ুন কবিরকে বিনাশ্রমে তিন মাসের সাজা ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। তবে পঞ্চাশ টাকা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

চকরিয়া জমজম হাসপাতাল থেকে গ্রেফতার হওয়া ভুয়া ডাক্তার কে জরিমানা সহ সাজা

প্রকাশিত : ০৭:০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২