০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সাংবাদিক ও অভিনেতা হীরেন আর নেই

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, নাট্য কর্মী, কাহিনীকার, সংলাপ রচয়িতা এবং অধুনালুপ্ত সাপ্তাহিক চিত্রালীর ভারপ্রাপ্ত সম্পাদক হীরেন দে শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে পরলোকগমন করেছেন। এরপরই তাকে জন্মস্থান গাইবান্ধায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে দাহ করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। সংগঠনের সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ এক বিবৃতিতে বরেণ্য সাংবাদিক ও অধুনালুপ্ত সাপ্তাহিক চিত্রালীর ভারপ্রাপ্ত সম্পাদকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি হীরেন দে বাচসাস সদস্যদের মাঝে তার কর্মগুণে স্মরণীয় হবেন বলেও উল্লেখ করেন।

চিত্রালীয় বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই নিজেকে গুটিয়ে নেন হীরেন দে। এরপর কিডনিজটিলতার কারণে তাকে প্রায়ই হাসপাতালে যেতে হয়েছে।

বিজনেস বাংলাদেশ / bh

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সাংবাদিক ও অভিনেতা হীরেন আর নেই

প্রকাশিত : ০৬:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২