০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

নায়িকার মতো সাজিয়ে অভিনেত্রী ঐন্দ্রিলাকে বিদায়

নায়িকার মতো করে সাজিয়েই বিদায় জানানো হয়েছে ভারতীয় টিভি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। গতকাল রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ অভিনেত্রীর। ভারতের হাওড়ার একটি হাসপাতালে টানা ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান ২৪ বছর বয়সী ঐন্দ্রিলা।

ঐন্দ্রিলার মরদেহ হাসপাতাল থেকে প্রথমে বাড়িতে ও পরে স্টুডিওতে নেওয়া হয়। সেখানে তার ঠোঁটে লিপস্টিক ও গালে পরানো হয় মেকআপ। সাজানো অবস্থাতেই এ অভিনেত্রীর মরদেহকে শেষ শ্রদ্ধা জানান তার সহকর্মীরা। অসুস্থ অবস্থায় গত ১ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঐন্দ্রিলাকে। মঙ্গলবার থেকে অবস্থা আশঙ্কাজনক হতে শুরু করে তার। মস্তিষ্কের কিছু জায়গায় রক্ত জমাট বাঁধে। এর মধ্যেই চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরতরে বিদায় নেন তিনি।

ঐন্দ্রিলা অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিয়ালের মধ্যে রয়েছে ঝুমুর, মহাপীঠ তারাপীঠ, জীবনজ্যোতি, জীবনকথা, জিয়নকাঠি ইত্যাদি। তিনি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে এ বছর ‘অসাধারণ প্রত্যাবর্তন’ বিভাগে টেলি সম্মান অ্যাওয়ার্ড দেয়। তার অকাল প্রয়াণে অভিনেতা প্রসেনজিৎ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই শোকপ্রকাশ করেছেন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নায়িকার মতো সাজিয়ে অভিনেত্রী ঐন্দ্রিলাকে বিদায়

প্রকাশিত : ০৭:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২