০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

খাগড়াছড়ি সদর জোন শান্তি চুক্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের উদ্যােগে চট্টগ্রাম শান্তি চুক্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে দুই শতাধিক হতদরিদ্রের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ও ঔষধ (৪৫হাজার টাকা মূল্যের) এবং ০২টি হুইল চেয়ার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৯ নভেম্বর ২০২২ইং)সকালের দিকে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার গাছবান উচ্চ বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে খাগড়াছড়ি সদর জোন।

মেডিকেল ক্যাম্পেইনে ১৭২জন উপজাতি এবং ২৮ জন বাঙালী জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে । উক্ত মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোঃ শামীম রহমান। এছাড়াও মেডিক্যাল অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মেজর ফয়সাল আহমেদ, বিশেষজ্ঞ ডাক্তার, এমডিএস খাগড়াছড়ি, ক্যাপ্টেন এস. এম. আব্দুস সোবহান, এমডিএস খাগড়াছড়ি, খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ ঝনাৎ চাকমা এবং ডাঃ অগ্নিভ চাকমা। পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, সাবজোন কমান্ডার, ঘাসবন সাবজোন।

মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করেছে।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোঃ শামীম রহমান জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে। ভবিষ্যতেও সদর জোনের তত্ত্বাবধানে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

খাগড়াছড়ি সদর জোন শান্তি চুক্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত : ০৫:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২