০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশ, সিআরবিতে হাসপাতাল নয়: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন আজ রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় বলেছেন, ‘চট্টগ্রামবাসীর প্রতি সম্মান রেখে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগরীর সিআরবিতে হাসপাতাল না করার জন্য । সেখানে হাসপাতাল হবে না, হাসপাতাল হবে রেলের অন্য জায়গায়।

রোববার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ডে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী আরো বলেন, চট্টগ্রামের সকল পর্যায়ের নেতা ও মানুষ যেহেতু চায় না, তাই প্রধানমন্ত্রী সিআরবিতে হাসপাতাল না করতে নির্দেশনা দিয়েছেন। রেলের অন্য জায়গায় হাসপাতালটি নির্মিত হবে।

মন্ত্রী বলেন, আমরা এমন কোনও প্রকল্প চাই না, যেটি জনগণের বিপক্ষে যায়। প্রথমদিকে সিআরবিতে বিশেষ হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত নিলেও সম্প্রতি প্রধানমন্ত্রী সিআরবিতে হাসপাতাল না করতে বলেছেন। সুতরাং সিআরবিতে হাসপাতাল হবে না। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজও প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি, আগামি বছরের জুনে কক্সবাজারে ট্রেন চালানো যাবে।

২০২১ সালের জুন থেকে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে আসছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা। বিভিন্ন সময় সিআরবিতে মানববন্ধনও করে আসছেন তাঁরা। তাঁদের সঙ্গে যোগ দেন চট্টগ্রামের সাধারণ মানুষও। দীর্ঘ এক বছরেরও বেশি সময় আন্দোলন করার পর সরকার এমন পদক্ষেপ নিয়েছে।

বিজনেস বাংলাদেশ/ bh

জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর নির্দেশ, সিআরবিতে হাসপাতাল নয়: রেলমন্ত্রী

প্রকাশিত : ০৫:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২