০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় চরমপন্থী দলের সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় হত্যাসহ ১২টি মামলার আসামি চরমপন্থী দলের সদস্য আব্দুস সাত্তারকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়।

এর আগে বুধবার রাত ১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুস সাত্তার উপজেলার পাইকপাড়া গ্রামের নিজম উদ্দীন মন্ডলের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুতফুল কবির জানান, বুধবার রাতে ওসি আবু জিহাদ মো.ফকরুল আলম খানের নেতৃত্বে একদল পুলিশ শহরের রেলস্টেশন সংলগ্ন পাকা রাস্তা থেকে আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে। এসময় তার দেহ তল্লাশি করে ওয়ান শুটার গান ও দুই রাউন্ড বন্দুকের গুলি পাওয়া যায়।

আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, গ্রেফতার আব্দুস সাত্তার চরমপন্থীদলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ থানায় একডজন মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়।

ট্যাগ :
জনপ্রিয়

আমার ভাইকে বাঁচান’ সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না

চুয়াডাঙ্গায় চরমপন্থী দলের সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৩:২০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮