০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ছাত্রলীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আজ মঙ্গলবার উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে তিনি সম্মেলনের উদ্বোধন করেন। এসময় তার পাশে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ছাত্রলীগের সম্মেলন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসে পৌঁছান।

সম্মেলনে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় নেতাকর্মীদের। যেকোনো পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। উদ্যানের গেটগুলোতে হিউম্যান স্ক্যানার বসানো হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে প্রবেশ করতে হচ্ছে সম্মেলনস্থলে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ছাত্রলীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:৫১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২