যথাযোগ্য মর্যাদার সঙ্গে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এবং সেই সঙ্গে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রূপগঞ্জে আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা জয়িতাদের দেওয়া হয় সংবর্ধনা।
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় শুকবার সকালে উপজেলা পরিষদে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন সফল নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) কামরুল হাসান মারুফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌস আলম নীলা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম,উপজেলা পল্লীসঞ্চয় কর্মকর্তা জাকিয়া নাসরিন, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মীনারা বেগমসহ আরো অনেকে।
১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা
-
মোঃ নুর আলম,রূপগঞ্জ - প্রকাশিত : ০৪:৩৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- 100
ট্যাগ :
জনপ্রিয়






















